শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজেরা বেগমদৈনিক খবরপত্র ও বরিশাল প্রতিদিন-এর ভোলা প্রতিনিধি কামরুল ইসলামের মা মোসাম্মৎ হাজেরা বেগম (৫৫) গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না...লিল্লাহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ভোলা প্রেসক্লাবের সব সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী গভীর শোক প্রকাশ করেছেন। আজ বুধবার বেলা ১০টায় ভোলা শহরের বিল্লাহ জামে মসজিদের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। ভোলা প্রতিনিধি