শোক
শামসুর রহমানপানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুর রহমান (৮১) গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপা-তালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আগামীকাল রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর গ্রামে তাঁর লাশ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা আবুল ফয়েজব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ (৬৫) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা আবদুল আজিজব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল আজিজ (৭০) গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা আবেদ আলী মৃধারাজশাহীর বাগমারার মুক্তিযোদ্ধা আবেদ আলী মৃধা (৭৫) গত বৃহস্পতিবার বিকেলে তাহেরপুরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় জানাজা শেষে পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।রওশন আলীবিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা শেখ রওশন আলী (৭৯) গতকাল সকালে রাজধানীর পল্লবীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে জুমার নামাজের পর পল্লবীর কালশী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা ইনামুল হকের শ্বশুর। মরহুমের কুলখানি আগামী সোমবার বাদ আসর ২০/৪ পল্লবীর বাসভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।