শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর জব্বারবাংলাদেশ কোল-কোক ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের সদস্য জাহাঙ্গীর জব্বার ১৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলের মেডিকেল পার্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আজ রোববার বাদ আসর বনানী বাজারসংলগ্ন জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজায় শরিক হতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা শহীদুল্লাহমুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা মো. শহীদুল্লাহ (৬৫) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।