শোক
আবু শাজাহানরাজধানীর বাসাবোর কদমতলার কাজী মো. আবু শাজাহান (৬০) গত ২৪ জুন মিরপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ আসর তাঁর নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।শামসুন্নাহার বেগম বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রয়াত জালাল আহমদের স্ত্রী শামসুন্নাহার বেগম (৬০) রাজধানীর উত্তরায় তাঁর ছেলের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত শনিবার রাতে ঘুমানোর পর আর জাগেননি। তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গেছেন। গতকাল উত্তরায় প্রথম জানাজা এবং পরে ঢাকার দোহারে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। শামসুন্নাহার বেগম নয়া দিগন্ত-এর প্রধান প্রতিবেদক তৌহিদুল ইসলামের মা। বিজ্ঞপ্তি।মতিয়ুর রহমান বাচ্চুসাংবাদিক ও ষাটের দশকের ছাত্রনেতা মতিয়ুর রহমান বাচ্চু ২৩ জুন হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গত শনিবার পাবনায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হয়। তিনি ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তিনি দৈনিক বাংলা, দৈনিক জনপদ ও দৈনিক বাংলার বাণীতে সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং একটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।আজিজুল ইসলামমুক্তিযোদ্ধা ও ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম (৬২) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার সকাল ১০টায় লালমোহন কেন্দ্রীয় ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ভোলা প্রতিনিধি।