শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম কামরুন নাহার

রাজধানীর বাসিন্দা বেগম কামরুন নাহার (৭২) গতকাল মঙ্গলবার আরামবাগের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর আরামবাগের বালুর মাঠ জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও যমুনা টিভির ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান এবং নারী ক্রিকেট প্রশিক্ষক পারভীন নাসিমা নাহারের মা। বিজ্ঞপ্তি।