শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম আজাদঢাকা টিঅ্যান্ডটি বোর্ডের অব-সরপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ গত সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মহাখালীর টিঅ্যান্ডটি মসজিদে জানাজা শেষে তাঁকে চাঁদপুরের মতলবের নিজ বাড়িতে দাফন করা হয়। তিনি কানাডিয়ান হাইকমিশনে কর্মরত সাঈদা আছিয়া খাতুনের বাবা। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা বজলুর রহমানমুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইসার গ্রামের বাসিন্দা নায়েক বজলুর রহমান (৬০) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।আলতাফ হোসেনপটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আলতাফ হোসেন (৭৫) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ সকাল নয়টায় সদর উপজেলার কচাবুনিয়া গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেনের বাবা। পটুয়াখালী অফিস।