শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদেক আলীরাজশাহী নগরের কুমারপাড়ার সাদেক আলী (৬৫) গতকাল শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকালই জানাজা শেষে তাঁকে নগরের টীকাপাড়া কবরস্থানে দাফন করা হয়। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি শামিম হোসেনের বাবা। রাজশাহী অফিস।সৈয়দ আবদুল হাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল হাই গতকাল শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর দুই ছেলেমেয়ে বিদেশ থেকে ফেরার পর রোববার তাঁকে দাফন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। গাজী আজিজুর রহমানযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আজিজুর রহমান (৫৬) গত বৃহস্পতিবার ধোপাদী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁকে ধোপাদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অভয়নগর (যশোর) প্রতিনিধি।