শোক
খন্দকার রেজাউর রহমানইবাইস ইউনিভার্সিটির উপাচার্য খন্দকার রেজাউর রহমান গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।আতিক উল্লাহ চৌধুরীনোয়াখালীর সেনবাগ উপজেলার অম্বরনগর গ্রামের বাসিন্দা আতিক উল্লাহ চৌধুরী (৮৫) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি প্রথম আলো বন্ধুসভা ফেনীর যুগ্ম সম্পাদক মাকজাম হায়দারের নানা। নিজস্ব প্রতিবেদক, ফেনী মাজহারুল হক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মাজহারুল হক (৭৫) গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটনের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচরে। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৬৫-৬৭ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। নিজস্ব প্রতিবেদকহাতেম আলীঝিনাইদহ শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা হাতেম আলী (১১৫) গত শুক্রবার রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।