শোক
আবুল হোসেন সাংবাদিক আবুল হোসেন (৭০) রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন রাতেই জানাজা শেষে তাঁর লাশ সিরাজগঞ্জের কাজীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দৈনিক আজাদ, পাকিস্তান অবজারভার, বাংলাদেশ অবজারভার ও দৈনিক পূর্বদেশসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তিনি আকাশবাণী থেকে ‘জবাব দাও’ নামে একটি কথিকা পাঠ করতেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীদবির উদ্দিন মাস্টারমুক্তিযোদ্ধা ও সাংবাদিক দবির উদ্দিন মাস্টার (৮১) রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁর লাশ ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ এলকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহআবুল কাশেমকিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেচুয়াকান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৬২) রোববার কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি