শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমেনা বেগমনীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের মরহুম মীর আমির উল মুলেকর স্ত্রী মোমেনা বেগম (৮৫) শুক্রবার গভীর রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি। রাধারমণ শিকদারবাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাধারমণ শিকদার (৬৫) গত শুক্রবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে নিজ বাড়িতে তাঁকে সমাহিত করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধিন।মীর আব্দুল কাদের সোবাহানীলালমনিরহাটের পাটগ্রাম ফকিরপাড়া জামে মসজিদ ও রসুলপীর (রহ.) মাজার কমিটির সাধারণ সম্পাদক মীর আব্দুল কাদের সোবাহানী (৫৫) গত শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে স্থানীয় ঈদগা মাঠে জানাজা শেষে রসুলপীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।