শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাণী চৌধুরী   চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের বাসিন্দা ছবি রাণী চৌধুরী (৭৮) গতকাল বুধবার ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে গ্রামের বাড়ির শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ-এর সাবেক সম্পাদনা সহকারী যীশু রায় চৌধুরী ও দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিশু রায় চৌধুরীর মা এবং প্রথম আলো চট্টগ্রাম অফিসের ফটোসাংবাদিক সৌরভ দাশের মাতামহ। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।