শোক
হারুন-অর-রশিদ সরদারযশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক হারুন-অর-রশিদ সরদার (৫৮) গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ির পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি। রোকেয়া মান্নানঅগ্রণী স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ রোকেয়া মান্নান (টুলু আপা) (৮৭) গতকাল বৃহস্পতিবার বনানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা গতকাল বনানী মসজিদে অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী রোববার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাসসহ স্কুলের সাবেক ও বতর্মান শিক্ষক-শিক্ষার্থীরা এই শিক্ষানুরাগীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।