শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দা গুলবাগ মহল সিরাজীরাজশাহী শহরের বাসিন্দা সৈয়দা গুলবাগ মহল সিরাজী (৭০) ভারতে চিকিৎ-সাধীন অবস্থায় গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। রাজশাহী শহরের শাহ মখদুম (রা.) দরগায় গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার মা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।আভা রানী ভৌমিকদিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী এলাকার বাসিন্দা আভা রানী ভৌমিক (১০৫) গতকাল রোববার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তিন মেয়ে রেখে গেছেন। শহরের পুনর্ভবা নদীর তীরে ফুলতলা কেন্দ্রীয় শ্মশানে গতকাল বিকেলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। দিনাজপুর অফিস।আব্দুস ছাত্তারগাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস ছাত্তার (৪৮) হাসিলকান্দি গ্রামে নিজ বাড়িতে গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।