শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আবুল মনসুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক মোহাম্মদ আবুল মনসুর (৬৩) গত বুধবার যুক্তরাষ্ট্রের বোস্টনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আবুল মনসুর ১৯৮৯ ও ১৯৯২ সালে এসিআই মরিস পি ভ্যান বুরেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পুরস্কারে ভূষিত হন। তিনি আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের ফেলো ছিলেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গবেষণাকর্মে নিয়োজিত ছিলেন এবং তাঁর গবেষণাকর্ম কয়েকটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ভায়রা। বিজ্ঞপ্তি।ফাহমিনা আকতারইউসেপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব আহমেদের স্ত্রী ফাহমিনা আকতার (৬০) গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার বাদ আসর মরহুমের বারিধারা ডিওএইচএসের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।