শোক
খুরশীদ উদ্দিন আহমেদভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) খুরশীদ উদ্দিন আহমেদ (৮০) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল শুক্রবার ধানমন্ডি, রোড-১৫, বাসা-২৫ নম্বরে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিইউসুফ আলী লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ইউসুফ আলী (৬৫) গত রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।গতকাল সোমবার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। লালমনিরহাট প্রতিনিধি।