শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজা আলীপ্রকৌশলী রেজা আলী (৭৭) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পর্যটন বাংলাদেশ ও ইপিসি বাংলাদেশ নামের দুটি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি ক্রীড়াঙ্গনেও সক্রিয় ছিলেন। বিজ্ঞপ্তি।পারভেজ খানকেপি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ খান (৪৫) ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জোহরের নামাজের পর সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।