শোক
মো. আনোয়ারুল ইসলাম প্রবীণ স্থপতি মো. আনোয়ারুল ইসলাম (৭৯) ১০ জানুয়ারি ইংল্যান্ডের ম্যানচেস্টারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আনোয়ারুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের প্রথম ব্যাচের ছাত্র। এরপর ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনে ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এ ছাড়া আমন্ত্রিত অধ্যাপক হিসেবে সৌদি আরব ও মালয়েশিয়ায়ও অধ্যাপনা করেছেন।
স্ট্রাকচারাল ডিজাইন, ইসলামি স্থাপত্য ও ধর্ম বিষয়ে আনোয়ারুল ইসলামের অনেক মূল্যবান প্রকাশনা রয়েছে। মুক্তিযুদ্ধকালে ঢাকার বিভিন্ন এলাকার মানচিত্র তৈরি করে মুক্তিযোদ্ধাদের অভিযানে তিনি সহায়তা করেছেন। তিনি তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা মুক্তিযোদ্ধা মাহবুব জামানের ভাই। বিজ্ঞপ্তি।