শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মাতিনটাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা আবদুল মাতিন (৭৫) গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের বাবা। নীলফামারী প্রতিনিধি।জেহাদ হোসেনকুমিল্লার প্রাচীন পত্রিকা রূপসী বাংলার বুড়িচং উপজেলা প্রতিনিধি ও বাকশিমূল ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক জেহাদ হোসেন (৪৮) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।