শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ ওয়াদুদ সরকারদাউদকান্দি উপ-জেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ ওয়াদুদ সরকার (৭৭) গত বৃহস্পতিবার রাতে কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে তাঁর নিজ গ্রাম টামটায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাউদকান্দি প্রতিনিধি।আবদুল হালিম পাঠানআবদুল হালিম পাঠান (৮১) গতকাল শুক্রবার ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বাদ জুমা রায়েরবাজার মাদ্রাসা রোড মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছে। আগামী সোমবার বাদ আসর ২৩৬/২ রায়েরবাজারের বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তিনি সাংবাদিক শাহেদ জাহিদী ও আশরাফ কায়সারের বাবা। বিজ্ঞপ্তি।মো. আসাদুজ্জামানইসলাম গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (৭৪) গতকাল শুক্রবার বিকেল চারটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজা আজ শনিবার সকাল নয়টায় তাঁর বাসা আয়েশা কটেজ, ১৩৭, সড়ক ৩, গুলশান-১-এ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।