শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আনিসুর রহমানবিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সুপার মো. আনিসুর রহমান (৭২) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজি উন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গোপালগঞ্জে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ আসর শ্যামলীর বায়তুল আমান হাউজিংস্থ বাসভবনে (বাড়ি নম্বর-৭১৫, রোড নম্বর-১০, আদাবর, ঢাকা-১২০৭) তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। আবদুুল মান্নান মৃধাবরিশালের বানারী-পাড়ার ব্যবসায়ী আবদুল মান্নান মৃধা (৮৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজি উন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে বানারীপাড়া হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সমকালের সম্পাদক গোলাম সারওয়ারের ভগ্নিপতি। বিজ্ঞপ্তি।মো. জানে আলমচট্টগ্রাম উত্তর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জানে আলম (৫৬) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার মিঠাছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে মোটবাড়িয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি