শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুল ইসলামমুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মো. দারুল ইসলাম (৬০) গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে জানাজা শেষে তাঁর লাশ গ্রামের বাড়ি আখাউড়ার হীরাপুরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।আছিয়া আখতারময়মনসিংহের শ্যামগঞ্জের মইলাকান্দা গ্রামের বাসিন্দা আছিয়া আখতার খাতুন (৮৫) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি ময়মনসিংহের সমাজসেবক আবদুল গফুর তালুকদারের জ্যেষ্ঠ মেয়ে। তাঁর ছেলে জাহিদ নেওয়াজ খান চ্যানেল আইর বার্তা সম্পাদক। আজ রোববার বাদ মাগরিব মরহুমার শ্যামগঞ্জের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।