শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কাজী বাদশা মিয়ামুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর গ্রামের কাজী বাদশা মিয়া (১০০) গতকাল শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নূরুল আমীনপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৬০) গত শুক্রবার সন্ধ্যা সাতটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার দুপুরে নূরুল আমীনপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। আবদুল গফুরচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর (৭৫) গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে আরামবাগের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও পাঁচ ছেলে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবঞ্জ।