শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহর মা জহুরা খাতুন (৮০) গত বৃহস্পতিবার বিকেলে শহরের মুকুন্দবাড়ি ভোকেশনাল রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা কাচারি শাহী জামে মসজিদ মাঠে প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।