শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ আসাদুজ্জামানকৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ আসাদুজ্জামান (৫৩) গতকাল বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। জাহানারা বেগমইসলামিক ফাউ-ন্ডেশন বাংলাদেশ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর মো. আবদুস সোবহানের স্ত্রী জাহানারা বেগম (৬৩) গত মঙ্গলবার বনানীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আসর বনানীর বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।ফারুক আহমেদ ভুঁইয়াব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ ভুঁইয়া (৭৪) গতকাল বুধবার বিকেলে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তিনি সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত বুয়েটের ছাত্রী সাবেকুন্নাহার সনির চাচা। বিজ্ঞপ্তি।রাজিয়া চৌধুরী বিশিষ্ট নাট্যকার আনিস চৌধুরীর স্ত্রী রাজিয়া চৌধুরী ৬ নভেম্বর দীর্ঘ রোগভোগের পর ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি একমাত্র কন্যা লুভা নাহিদ চৌধুরীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ক্যান্ট মডার্ন (পরবর্তীকালে শহীদ আনোয়ার বালিকা বিদ্যালয়) স্কুলে ১৯৬৮-৭৯ পর্যন্ত শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।