শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিউল আলম বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আইনজীবী নেতা শফিউল আলম (৭২) গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল বিকেলে নগরের কাজেম আলী হাইস্কুল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুরের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। শফিউল আলমের মৃত্যুতে বাকবিশিস কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতারা শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।শেখ আফতাব হোসেনবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ব্যবসায়ী শেখ আফতাব হোসেন (৭৫) গত বৃহস্পতিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর দুপচাঁচিয়া প্রতিনিধি আনিছুল ইসলামের বাবা। বিজ্ঞপ্তি।