শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাজেদ বক্সনিউরোসার্জন কর্নেল (অব.) মাজেদ বক্স (৭৫) গত শুক্রবার দুপুর ১২টায় ঢাকার সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। একই দিন জানাজা শেষে তাঁর মরদেহ সেনা কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর ধানমন্ডি রোড-৩২, বাড়ি-২২, নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মো. আবু সাঈদ মাসউদঢাকার ইস্কাটনের মুক্তিযোদ্ধা মো. আবু সাঈদ মাসউদ (৬১) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ রোববার তাঁর স্ত্রী ও মেয়ে অভিনয়শিল্পী জয়া আহসান কলকাতা থেকে দেশে ফিরে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বিজ্ঞপ্তি। রেজাউন্নবী রেজাগাইবান্ধা শহরের ভিএইড রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা রেজাউন্নবী রেজা (৬০) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কবরস্থানে দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।আবদুল হাই খানসিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল হাই খান (৬৬) গত শুক্রবার রাতে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট।মো. শাহজাহানকর্ণফুলী পেপার মিল (কেপিএম) এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কাপ্তাই শ্রমিক লীগের সভাপতি মো. শাহজাহান (৫৭) গতকাল শনিবার ভোরে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ নোয়াখালীর বেগমগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।