শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ সাজ্জাদ আলীসমবায় অধিদপ্তরের সাবেক কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ আলী (৮৮) গত সোমবার রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে তাঁর মরদেহ বাগেরহাটে দাফন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের চেয়ারম্যান সৈয়দ সিরাজুল করিমের বাবা। বিজ্ঞপ্তি। মোনাক্কা বেগম রাজবাড়ীর বিশিষ্ট সমাজসেবিকা মোসাম্মৎ মোনাক্কা বেগম (৭৯) গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলীর মা। রাজবাড়ী প্রতিনিধি।