শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেনবাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এবং সাধারণ বীমা করপোরেশনের সাবেক সহকারী জেনারেল ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন গত ২৮ মার্চ ঢাকায় একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বিজ্ঞপ্তি। লুৎফর রহমানসাবেক সচিব লুৎফর রহমান (৬৩) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় ও ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। ৫ এপ্রিল শুক্রবার বাদ আসর ইস্কাটন গার্ডেনের অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।