শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. নুরুল ইসলাম অবিভক্ত বাংলার আইন পরিষদের সদস্য মৃত মো. ইদ্রিসের ছেলে কবি মো. নুরুল ইসলাম (৬২) গতকাল শুক্রবার ঢাকার তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। আগামী মঙ্গলবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে (বাসা ২১/৯, ব্লক মোহাম্মদপুর, খিলজী রোড, ঢাকা) কুলখানির আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।এ এন ওয়াহিদবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপসহকারী প্রকৌশলী এ এন ওয়াহিদ (৮৩) গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর হাজারীবাগের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। দুই দফা জানাজা শেষে তাঁর মরদেহ কেরানীগঞ্জের ভাওয়ালে দাফন করা হয়েছে। তিনি প্রথম আলো বন্ধুসভা ছাড়াও বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিজ্ঞপ্তি। আবদুল হকম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর বাবা চিকিৎসক আবদুল হকের কুলখানী আজ শনিবার। এ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জে মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি গত বুধবার ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।