শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাখাওয়াৎ হোসেনবগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ব্যবসায়ী সাখাওয়াৎ হোসেন (৬৭) গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি নওগাঁর বোয়ালিয়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি আওয়ামী লীগের নেতা আব্দুল জলিলের ভায়রা। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি। সিরাজ উদ্দিনঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজ উদ্দিন (৫৭ ) গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। নুরুল আমিনচট্টগ্রাম নগরের খুলশী শাহ গরীব উল্লাহ হাউজিং সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায়ী মো. নুরুল আমিন (৬২) গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।লুৎফে আহমেদব্যবসায়ী লুৎফে আহমেদ (৮১) গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। দুই দফা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।