শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আকবর খানপ্রকৌশলী গোলাম আকবর খান (৭২) ২ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকর্ষণীয় ভবনগুলোর অধিকাংশই তাঁর নকশা ও তত্ত্বাবধানে নির্মিত। বিজ্ঞপ্তি।সৈয়দা নাসিমা খানবাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন খানের সহধর্মিণী সৈয়দা নাসিমা খান (৫৬) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নরসিংদীর পলাশ উপজেলায় আজ সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।মাজহারুল ইসলামফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।বেলায়েত আলী ফকিরবেলায়েত আলী ফকির (৯৫) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের নেতা মো. হুমায়ুন কবিরের বাবা। তাঁর মৃত্যুতে সংগঠনটি গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।