শোক
লুৎফর রহমানময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের লুৎফর রহমান (৫২) গতকাল সোমবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সমকাল পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক খায়রুল আলমের বাবা। বিজ্ঞপ্তি। হাসিনা বানুগেন্ডরিয়া মহিলা সমিতির সাবেক সদস্য হাসিনা বানু (৮৪) গত শনিবার গেন্ডারিয়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্ল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নিজ বাসভবনে কুলখানি হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। রুহুল আমিনবাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য রুহুল আমিন (৭৩) গতকাল সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর প্রথম পরিচালিত চলচ্চিত্র নিজেরে হারায়ে খুঁজি (১৯৭২)। বিজ্ঞপ্তি। সৈয়দা নাসিমা খানসাবেক সাংসদ মো. দেলোয়ার হোসেন খানের স্ত্রী সৈয়দা নাসিমা খান গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। সাঈদা জামানমুক্তিযোদ্ধা সাঈদা জামান (৮৩) গত রোববার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।