শোক
মাজহারুল হক ভূঞাঅবসরপ্রাপ্ত এস এ এস সুপারিনটেনডেন্ট মাজহারুল হক ভূঞা (৭২) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার ঢাকার গোপীবাগের ৪৯/১ আর কে মিশন রোডে মরহুমের বাসভবন ‘জয়ফা ভিলা’য় বাদ মাগরিব তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। আলী আজম খানঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ইলিয়াস খানের বাবা আলী আজম খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়ে, আত্মীয়, বন্ধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে তাঁকে নরসিংহা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।-বিজ্ঞপ্তি।