শোক
সালেহা বেগম সাবেক সাংসদ ও মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. সেলিমের মা সালেহা বেগম (৭০) গতকাল শনিবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর চকবাজার শাহী মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।বেগম নাছিমা মন্টুবাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেগম নাছিমা মন্টু গতকাল শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।খন্দকার আবু মোতাহেরজাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খন্দকার আবু মোতাহের (৬০) গত শুক্রবার রাতে খিলগাঁও চৌধুরীপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।এম এ সাঈদ সাবেক প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদ (৭৬) গতকাল শনিবার সকালে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বেলা ১২টার দিকে জানাজা শেষে তাঁর মরদেহ একটি বেসরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কর্মজীবনে তিনি বিটিভির মহাপরিচালক ছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। আবু মোতাহের জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খন্দকার আবু মোতাহের (৬০) গত শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার খিলগাঁও মাটির মসজিদ ও পুরান ঢাকার হাজারীবাগ পার্কে পৃথক জানাজা নামাজের পর আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ। বিজ্ঞপ্তি।মেহের নিগার খান আমিনবাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের সাবেক প্রেসিডেন্ট ও সার্ক চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আমিন লস্করের স্ত্রী মেহের নিগার খান আমিন (৬০) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কুলখানি উপলক্ষে আজ রোববার বাদ মাগরিব বারিধারা ডিওএইচএস মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তৈমুর এ কে মাহমুদবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ তৈমুর এ কে মাহমুদ (৬২) গত শুক্রবার ঢাকার ওয়ারীর বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।