শোক
জিয়াউদ্দিন আহেমদজাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য জিয়াউদ্দিন আহেমদ (৭০) গত শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে যাত্রাবাড়ীর মাতুয়াইলে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল মোতালেব চৌধুরীশেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরীর বাবা আবদুল মোতালেব চৌধুরী (৮৩) গত শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মালেক খানসিরাজগঞ্জ শহরের বড়গোলা পট্টির বাসিন্দা আবদুল মালেক খান (৭২) গত শনিবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি সাংবাদিক দীপু সারোয়ার খান ও সাজ্জাদ আলম খানের বাবা। বিজ্ঞপ্তি।