শোক
সৈয়দ মোর্শেদ কামাল উনসত্তরের গণ-আন্দোলনের সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্রনেতা সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা সৈয়দ মোর্শেদ কামাল গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। তাঁর জানাজা আজ মঙ্গলবার সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরে এবং বেলা ১১টায় নিজ বাড়ি খান্দুরা গ্রামে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।শেফিনা বেগমস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিশাখা-১-এর উপসচিব শেফিনা বেগম গতকাল সোমবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৮৮তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন (এসিএডি) কোর্সে প্রশিক্ষণরত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মো. এনামুল কবিরের স্ত্রী। বিজ্ঞপ্তি। মুজিবর রহমান খান আইনজীবী মুজিবর রহমান খান গত বৃহস্পতিবার ফরিদপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাত ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৪৭ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পাঁচ দশকেরও বেশি সময় তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন। আলোকচিত্রী নাসির আলী মামুন তাঁর দ্বিতীয় সন্তান। বিজ্ঞপ্তি। লুৎফুন নাহারএনটিভির বিশেষ প্রতিনিধি ফখরুল আলমের মা লুৎফুন নাহার (৭০) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।