শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মোর্শেদ কামালব্রাহ্মণবাড়িয়া আসনের সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা সৈয়দ মোর্শেদ কামাল (৬৬) গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার নাসিরনগর উপজেলা খেলার মাঠে জানাজা শেষে খান্দুরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। অসিত কুমার গঙ্গোপাধ্যায়বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর অসিত কুমার গঙ্গোপাধ্যায় গত সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। অসিত কুমার ১৯৫০ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে স্টেট ব্যাংক অব পাকিস্তানে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান শোক প্রকাশ করছেন। বিজ্ঞপ্তি।আবেদ রাজ্জাকবাংলাদেশ টেলিভিশন ও বেতারের সাবেক সংগীতশিল্পী যুক্তরাষ্ট্রপ্রবাসী মোহাম্মদ আবেদ রাজ্জাক গত ২৩ ডিসেম্বর ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মা, ভাই, বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।আবদুল হক খোন্দকারফেনী পৌরসভার বাসিন্দা আবদুল হক খোন্দকার (৬৫) গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।আহমেদ মুজিবকবি আহমেদ মুজিব (৪৮) ৩ জানুয়ারি ইতালিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার পর গত সোমবার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের মোহাম্মদপুরের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।