শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাইফুল ইসলামশেরপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এ কে এম ছাইফুল ইসলাম (৭২) গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি, অঙ্গসংগঠন, অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। শেরপুর প্রতিনিধি।মোশাররফ হোসেনস্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মো. মোশাররফ হোসেন (৪৮) গত বুধবার রাতে বরিশাল নগরের কালীবাড়ি সড়কের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ মুসলিম কবরস্থানে দাফন করা হয়। আজ শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বরিশাল অফিস।