শোক
প্রণতি রায়মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা প্রণতি রায় (৬৮) সিলেটের একটি হাসপাতালে ১০ ডিসেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর শ্রাদ্ধ ও মঙ্গলকীর্তন নিজ বাসভবনে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। কার্তিক চন্দ্র নাথভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র নাথ (৬২) গত শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।হোসেন আলী ভূঁইয়াজামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লি এলাকার বাসিন্দা হোসেন আলী ভূঁইয়া (৬৫) নিজ বাড়িতে গতকাল সোমবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি সরিষাবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়ার বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি হাজেরা খাতুনকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেথইর গ্রামের বাসিন্দা হাজেরা খাতুন গত শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। গত রোববার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। হাজেরা খাতুন উপজেলার চাতল বাগহাটা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম রইচউদ্দিন আহমেদের স্ত্রী। বিজ্ঞপ্তি।