শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুন নাহারগত সেপ্টেম্বরে প্রয়াত প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের স্ত্রী কামরুন নাহার রেনু দাফন সম্পন্ন হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে মরহুমার লাশ দাফন করা হয়। এর আগে সোমবার রাতে এশার নামাজের পর রাজধানীর বারিধারা মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কামরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) দীর্ঘদিন চাকরি করেন। নিজস্ব প্রতিবেদক।