শোক
জেবুন্নেছা আহমেদচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বাসিন্দা জেবুন্নেছা আহমেদ (৮২) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মাজাকাত হারুনের মা। বিজ্ঞপ্তি। শওকত হোসেনবাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সেক্রেটারি শওকত হোসেন (৫৪) গত সোমবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। জানাজা শেষে হজরত গরিবুল্লাহ শাহ মাজারের পাশের গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি। হারুনর রশীদবাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা হারুনর রশীদ (৬২) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে চাঁদপুরের মতলব উপজেলার ইসলামাবাদ গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।