শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপস দাসথিয়েটারের নির্বাহী সদস্য তাপস দাস ৫০ বছর বয়সে ১৬ ডিসেম্বর ভোরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাপস মঞ্চ, বেতার ও টেলিভিশনের অনেক নাটকে অভিনয় করেছেন। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার দ্বিপ্রহর চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরীবাজার মোক্তারবাড়ীতে প্রয়াতের নিজস্ব বাসভবনে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।জ্যোত্স্না হকসংগীতশিল্পী ন্যান্সির মা জ্যোত্স্না হক (৫৩) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। তিনি বহুমূত্র রোগে ভুগছিলেন। গত বুধবার গুরুতর অসুস্থ হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব তাঁর মরদেহ নেত্রকোনা কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। ওয়ালি উল্লাহবেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এ এইচ এম ওয়ালি উল্লাহ ১৯ ডিসেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয় মসজিদে প্রথম ও আজিমপুর ছাপরা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ টঙ্গীর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।