শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. একাব্বর আলীটাঙ্গাইল সদর উপজেলার খলদবাড়ি গ্রামের বাসিন্দা মো. একাব্বর আলী (৮০) গত শুক্রবার রাতে নিজ গ্রামের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক খলিলুর রহমানের বাবা। টাঙ্গাইল প্রতিনিধি।মোহাম্মদ লুৎফর রহমানসাধারণ বীমা করপোরেশনের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ লুৎফর রহমান ১৬ ডিসেম্বর ঢাকায় তাঁর বড় মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।