শোক
হাফেজ মোহাম্মদ ওমরফরিদপুরের বিশিষ্ট আলেম হাফেজ মোহাম্মদ ওমর গতকাল বুধবার ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গোপালগঞ্জের বিখ্যাত গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শামসুল হক ফরিদপুরীর (ছদর ছাহেব) ছেলে। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।হোসেন আলী ভূঁইয়াজামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের বাসিন্দা হোসেন আলী ভূঁইয়া (৬৫) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি সরিষাবাড়ী প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়ার বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।আবদুল কাদেরকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার প্রবীণ সংবাদপত্র এজেন্ট আবদুল কাদের (৬৫) গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার জানাজা শেষে তাঁর লাশ দুর্গাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।