শোক
হানিফ কবিরনারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হানিফ কবির গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আবদুর রাজ্জাকনরসিংদী সদরের ছোট রামচন্দ্রদী গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (৮৫) গত বুধবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়ার বাবা। বিজ্ঞপ্তি।আব্দুল হাই দেওয়ানমুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই দেওয়ান গত বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আব্দুল হাইয়ের বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা, শহরের কালীবাড়ি রোডের নিজ বাসভবনের সামনে দ্বিতীয় জানাজা হয়। পরে ফুলপুরের পাগলা গ্রামে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ময়মনসিংহ অফিস।জোৎস্না রানী দত্তআওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিপ্লব দত্তের মা জোৎস্না রানী দত্ত (৮২) গতকাল বৃহস্পতিবার সকালে নেত্রকোনা সদরের অজহর রোডের নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।