শোক
কাজলরেখা দেবীময়মনসিংহ ভিক্টোরিয়া মেডিকেল হলসংলগ্ন ছোটবাজারের বাসিন্দা কাজলরেখা দেবী (৬০) গতকাল শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্বামী, এক মেয়ে, দুই ছেলে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকালই ময়মনসিংহ কেওয়াটখালী শ্মশানঘাটে তাঁর দাহ সম্পন্ন হয়। কাজলরেখা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নীহাররঞ্জন দেবনাথের স্ত্রী। বিজ্ঞপ্তি।আনোয়ারা বেগমঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (১০৪) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আনোয়ারা ডিগ্রি কলেজমাঠে জানাজা শেষে দক্ষিণখানের পারিবারিক কবরস্থানে বিকেলেই তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছেলে তোফাজ্জল হোসেন বর্তমানে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।পরিজা করিম তালুকদার সুনামগঞ্জের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী পরিজা করিম তালুকদার (৬৬) গতকাল শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার স্বামী মরহুম আবদুল করিম খান ছিলেন বাংলাদেশ চিকিৎসক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। পরিজা করিমের মৃত্যুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব ফাউন্ডেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পরিজা করিম প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর মা। আজ রোববার বাদ জোহর মুহম্মদপুর ঈদগা প্রাঙ্গণে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হবে। সিলেট প্রতিনিধি।