শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজিবররহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের কারিগরি কর্মকর্তা মজিবর রহমান (৫০) গত শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমকে জানাজা শেষে শনিবার দিনাজপুরের কসবায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।