শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়কোবাদ আলী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) খুলনা জেলা সভাপতি মুক্তিযোদ্ধা কায়কোবাদ আলী (৬০) গতকাল সোমবার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মহানগরের বায়তুল নুর মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা হবে। বিজ্ঞপ্তি। মায়া রানী ভট্টাচার্যনেত্রকোনার কেন্দুয়া উপজেলার আমতলার বাসিন্দা মায়া রানী ভট্টাচার্য (৮৪) গত ২৮ ডিসেম্বর শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ৭ জানুয়ারি আমতলার নিজ বাড়িতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হবে। এতে স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।