শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলামবাংলাদেশের তথ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃৎ ও ফ্লোরা লিমিটেডের কর্ণধার মো. নুরুল ইসলাম গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ উত্তরার ৪ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। আবদুল আজিজ তালুকদারনেত্রকোনার কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবদুল আজিজ তালুকদার (৮৫) গত মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার দুই দফা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।মিরাজউদ্দীন আহমেদ চৌধূরীব্রিগেডিয়ার জেনারেল (অব.) মিরাজউদ্দীন আহমেদ চৌধূরী (৮২) গত মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।