শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদেরসাভারের গোকুল-নগরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৬৫) ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি। আবদুল মতিন খান জাতীয় পার্টির রাজশাহী মহানগর সভাপতি আবদুল মতিন খান (৭৫) গতকাল বুধবার ভোরে নগরের দরগাপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও নয় ছেলেমেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ হেতমখাঁ কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান, সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমান, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন প্রমুখ শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী। মনোরমা ঘোষমহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় নেতা জগন্নাথ ঘোষের মাতা মনোরমা ঘোষ (১০১) গতকাল বুধবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকালই পোস্তগোলা মহাশ্মশানে তাঁকে দাহ করা হয়েছে।